News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর
Image

বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১২ এপ্রিল: ম্যাক্সগাড়ীর সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক বাইক আরোহীর। ঘটনায় ম্যাক্স চালক সহ তিন যাত্রী আহত হয়েছেন। দুজনকে আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি ঘটে  খোয়াই মোহনপুর-আগরতলা সড়কের বাইজালবাড়িতে।

ঘটনার বিবরণে জানা যায় যে,  আগরতলা থেকে খোয়াইয়ে আসছিল যাত্রীবাহী একটি ম্যাক্সগাড়ি।সন্ধ্যা ছয়টা নাগাদ বাইজালবাড়ির কক ইংরেজী মাধ্যম স্কুলের সামনে একটি মোটর বাইকের সাথে ম্যাক্সগাড়ীটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।মোটর বাইকটি খোয়াই থেকে ছনখলার উদ্দেশ্যে যাচ্ছিল। ম্যাক্সগাড়ির সাথে সজোরে মুখোমুখি সংঘর্ষের ফলে সম্পূর্ণ উল্টে যায় মোটর বাইক।চালক সহ দুই বাইক আরোহী ছিটকে পড়ে। পবিত্র দেববর্মা নামে জনৈক বাইক আরোহীর মৃত্যু হয় ঘটনাস্থলেই।

অপরদিকে ম্যাক্সগাড়ির চালক সুবল সরকার, গাড়ির যাত্রী প্রীতি পাল দাস(৩৩)বিশ্বজিত দেববর্মা(২৮)ও অনিল দেববর্মা(২৯) আহত হয়।প্রত্যক্ষদর্শী স্থানীয় মানুষজনের কাছ থেকে খবর পেয়ে খোয়াই থেকে পুলিশ ও দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে গিয়ে নিহত বাইক আরোহীর মরদেহ ও আহতদের জেলা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে দুজনকে আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত বাইক আরোহীর মরদেহ জেলা হাসপাতালের মর্গে এনে রাখা হয়েছে। তার বাড়ি ডঙ্গরবাড়ীর লঙ্কাপুড়া গ্রামে ।

Releated Posts

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top