News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনকভাবে আগুনে পুড়ে মৃত্যু স্ত্রীর, গুরুতর আহত স্বামী
Image

রহস্যজনকভাবে আগুনে পুড়ে মৃত্যু স্ত্রীর, গুরুতর আহত স্বামী

বিলোনিয়া, ১১ এপ্রিল: রহস্যজনকভাবে আগুনে পুড়ে মৃত্যু স্ত্রীর। ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। আজ বিলোনিয়া পাইখলা এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কিভাবে তাঁদের শরীরে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায় নি।

গৃহবধূর পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, বিলোনিয়া পাইখলা এলাকায় বাসিন্দা অনুপ পালের স্ত্রী গীতা পাল। আজ হঠাৎ পরিবারের রান্নাঘর থেকে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়েছেন। সাথে সাথে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পর গৃহবধূ গীতা পাল মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এদিলে আশাঙ্কাজনক অবস্হায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। কিন্তু কিভাবে তাঁদের শরীরে আগুন লাগে সেবিষয়ে এখনো পর্যন্ত জানা যায় নি। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top