News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শাসক দল বিজেপি দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, পুনরায় দেশকে স্বাধীন করতে হবে : জিতেন্দ্র
Image

শাসক দল বিজেপি দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, পুনরায় দেশকে স্বাধীন করতে হবে : জিতেন্দ্র

আগরতলা, ১০ এপ্রিল : শাসকদল বিজেপি দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। পুনরায় দেশকে স্বাধীন করতে হবে। আজ ঋষ্যমুখের মতাইয়ে নির্বাচনী জনসভায় বিজেপির বিরুদ্ধে সুর ছাড়ালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা একটিও পূরণ করে নি।বরং জিনিসপাত্রের দাম, রাজ্যে বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে।দেশের উন্নতি দিন দিন পেছনের দিকে চলে যাচ্ছে।

এদিন তিনি আরও বলেন, বিজেপির রাজত্বে দেশ কলঙ্কের রাষ্ট্র ও ধ্বংসের রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশকে লুট করেছে বিজেপি সরকার। তাই আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন।

এদিন জনসভায় বক্তব্য রেখেছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। এদিন তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন। গত ৬ বছরে একটিও প্রতিশ্রুতি পালন করে নি তারা। বরং চ্যালেঞ্জের মুখোমুখি জনগণ।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top