News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচনী ইস্তেহার প্রকাশ সপা-র, একগুচ্ছ প্রতিশ্রুতি অখিলেশ যাদবের
Image

নির্বাচনী ইস্তেহার প্রকাশ সপা-র, একগুচ্ছ প্রতিশ্রুতি অখিলেশ যাদবের

লখনউ, ১০ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল সমাজবাদী পার্টি (সপা)। বুধবার লখনউতে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন অখিলেশ যাদব। নির্বাচনী ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন সপা প্রধান। তিনি বলেছেন, “আমরা আমাদের ঘোষণাপত্রের নাম দিয়েছি ”জনতা কা মাং পত্র – হামারা অধিকার”।

এই ইস্তেহারের প্রধান দাবিগুলি হলো- সংবিধান রক্ষার অধিকার, গণতন্ত্র রক্ষার অধিকার, গণমাধ্যমের স্বাধীনতার অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের অধিকার। দেশের উন্নয়নের জন্য প্রয়োজন সামাজিক ন্যায়বিচারের অধিকার। দেশে জাতিগত জনগণনা ছাড়া অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়।”

সপা প্রধান অখিলেশ যাদব আরও বলেছেন, “ঘোষণাপত্রে বলা হয়েছে- জাতিগত জনগণনা ঝুলিয়ে রাখা উচিত নয়। আমরা ২০২৫ সালের মধ্যে একটি জাতিগত জনগণনা পরিচালনা করব, এবং তারই ভিত্তিতে, ২০২৯ সালের মধ্যে সকলের জন্য ন্যায়বিচার এবং অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সমস্ত ফসলের জন্য কৃষকদের এমএসপি-র আইনি গ্যারান্টি এবং তাও স্বামীনাথন সূত্রের ভিত্তিতে গণনা করা হবে… আধাসামরিক কর্মীদের সহ সকলের জন্য ওল্ড পেনশন স্কিম চালু করা হবে। অগ্নিবীর নীতির অবসান ঘটিয়ে, আবার সশস্ত্র বাহিনীতে নিয়মিত নিয়োগ করা হবে।”

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top