News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিগত দিনে কমিউনিস্টরা অংহকারের সুরে স্লোগান দিত, ত্রিপুরায় রাজনীতি তাদের বাম পকেটের ২০টি জনজাতি আসন থেকে শুরু হতো : বিপ্লব
Image

বিগত দিনে কমিউনিস্টরা অংহকারের সুরে স্লোগান দিত, ত্রিপুরায় রাজনীতি তাদের বাম পকেটের ২০টি জনজাতি আসন থেকে শুরু হতো : বিপ্লব

আগরতলা, ১০ এপ্রিল : বিগত দিনে কমিউনিস্টরা অংহকারের সুরে স্লোগান দিত, ত্রিপুরায় রাজনীতি তাদের বাম পকেটের ২০টি জনজাতি আসন থেকে শুরু হতো। আর বিরোধীরা শূন্য থেকে শুরু করত। কমিউনিস্টরা সবসময় জনজাতিদের ভোট ব্যাঙ্ক হিসেবে পকেটের মধ্যে রাখত। আজ বাগমায় নির্বাচনী সমাবেশে সিপিএমকে নিশানা করে বিদ্রুপের সুরে একথা বলেন পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

তাঁর কটাক্ষ, ৩০ বছর যাবৎ কমিউনিস্টরা স্লোগান দিয়েছে জনজাতিরা তাদের বাম পকেটের মধ্যে থাকেন।ত্রিপুরার জনজাতিদের এর থেকে অপমানের আর কিছুই নেই। এতদিন যাবৎ তারা জনজাতিদের অপমান করেছে। আজ তারা জনজাতিদের কাছে হাত চিহ্নে ভোট চাইছে।

এদিন তিনি বলেন, কমিউনিস্টরা রাজ্ পরিবারকে বেঈমান বলছে। জনজাতিদের উন্নয়নের স্বার্থে কাজ করছে প্রদ্যোত কিশোর দেববর্মন। কিন্তু ত্রিপুরাবাসীর সাথে বেঈমানি করেছে কমিউনিস্ট।

তাঁর কথায়, ত্রিপুরার আইপিএফটি , তিপরা মথা, টিএসইউ সহ অন্যান্য বিরোধী দল কমিউনিস্টের বিরুদ্ধে ছিল। তারা বিজেপি বিরুদ্ধে কখনোই ছিল না। কমিউনিস্টরা নির্বাচনী জনসভায় গিয়ে অসত্য তথ্য প্রদান করছে। আসলে বুড়ো বয়সে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর ভিমরতি ধরেছে।

এদিন তিনি আরও বলেন , সিপিএমের আমলে বহু কংগ্রেসকর্মীর খুন হয়েছে। আজ সেই কংগ্রেস সিপিএমের সাথে গাঁটছাড়া বেঁধেছে। তারা লোকসভা নির্বাচনে একটিও ভোট পাবেন না।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top