News Flash

Image

ভোট প্রচারে কংগ্রেস প্রার্থীর রোড শো

আগরতলা, ১০ এপ্রিল : আজ সকালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডি জোটের প্রার্থী আশীষ কুমার সাহা গোলাঘাটি বিধানসভার শ্রীনগর থেকে রোড শো শুরু করেন।

এদিনের এই রোড শো কর্মসূচিতে প্রার্থী আশীষ কুমার সাহা ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, প্রাক্তন বিধায়ক কেশব দেববর্মা, অশোক দেববর্মা, কংগ্রেস নেতা জয়দীপ বর্মন সহ সিপিআইএম ও কংগ্রেসের নেতৃবৃন্দরা।

এদিন তিনি বলেন, নির্বাচনী প্রচারে আসে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন।তাই তিনি আশা ব্যক্ত করে বলেন, লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।

তাঁর দাবি, বিজেপি দলের কর্মী জনগণের জন্য কাজ করেন নি। ব্যক্তিস্বার্থ রক্ষা করা ছাড়া এই দল দেশের বা রাজ্যের জনগণের অধিকারের মূল্যায়ন করে নি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top