News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ লীগ ক্রিকেট অন্তিম পর্যায়ে
Image

সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ লীগ ক্রিকেট অন্তিম পর্যায়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টুর্নামেন্টের সপ্তম দিন আগামীকাল। গ্রুপ লিগ পর্যায়ের খেলা প্রায় শেষ পর্যায়ে। ‌ ইতোমধ্যে দুই গ্রুপ থেকে চারটি করে কোন ৮ টি দল কোয়ার্টার ফাইনালে খেলবে তার কিছুটা ছবি কিন্তু পরিষ্কার হয়ে উঠছে আগামীকাল ফের তিন মাঠে ছটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আবার একদিন বিরতি কাটিয়ে ১২ এপ্রিল ফের তিন মাঠে দুই বেলায় ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হলে কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়ে যাবে। টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। আগামীকালও সকাল বিকেল মিলিযে হবে ৬ টি ম্যাচ। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সকাল সাড়ে ৮ টায় ব্লাড মাউথ খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে, দুপুর ১ টায় চলমান সংঘ খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস এর বিরুদ্ধে। এম বি বি স্টেডিযামে সকাল সাড়ে ৮ টায় বনমালীপুর ক্রিকেট ক্লাব খেলবে পোলস্টার ক্লাবের বিরুদ্ধে, দুপুর ১ টায় ওল্ড প্লে সেন্টার খেলবে শতদল সংঘের বিরুদ্ধে। টি আই টি মাঠে সকালে স্ফুলিঙ্গ খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে এবং দুপুরে সংহতি খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। প্রতিটি দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে। তবে গ্রুপ-এ থেকে ইউনাইটেড ফ্রেন্ডস, সংহতি, চলমান সংঘ এবং কসমোপলিটন ক্লাব যেমন কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে এগিয়ে রয়েছে। তেমনি গ্রুপ বি থেকে জয়নগর ক্রিকেট ক্লাব, স্ফুলিঙ্গ ক্লাব, ইউনাইটেড বিএসটি এবং ব্লাড মাউথ শেষ আটের পথ প্রশস্ত করে রেখেছে।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top