News Flash

  • Home
  • দেশ
  • রানাঘাটে মহিলাকে পিটিয়ে খুন, বিজেপি-র তোপ তৃণমূলকে
Image

রানাঘাটে মহিলাকে পিটিয়ে খুন, বিজেপি-র তোপ তৃণমূলকে

নদিয়া, ৮ এপ্রিল (হি.স.) : রবিবার রাতে নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত বৈদ্যপুর দু”নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক মহিলাকে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায়

বিজেপি দায়ী করেছে তৃণমূলকে।

সোমবার রাজ্য বিজেপি-র তরফে জানানো হয়, জমি দখলের লোভে পিটিয়ে খুন করা হয়েছে এক মহিলাকে। বেলঘড়িয়া গ্রামের এক দরিদ্র পরিবার ভিক্ষাবৃত্তি করে জীবন প্রতিপালন করতেন। এলাকার কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি জমি মাফিয়া বাহিনী দীর্ঘদিন ধরে তার বাড়ির উপরে নজর থাকায় তার বাড়িটাকে দখল করবার জন্য গতকাল রাতে নির্মমভাবে ওই বাড়ির মহিলাকে পিটিয়ে খুন করে এবং তার স্বামী প্রতিবাদ করতে যাওয়ায় তাকেও নির্মমভাবে মারধর করা হয়।

আহত ব্যক্তি বর্তমানে রানাঘাট হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্পূর্ণ তথ্য লোপাট করবার জন্য তাঁর বাড়িতে ভাঙচুর করে বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। সম্পূর্ণ ঘটনাকে আড়াল করবার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। প্রকৃত দোষীদের আড়াল করে নতুন করে একটা মামলা সাজানোর চেষ্টা করছে রানাঘাট থানা।রানাঘাট হাসপাতালে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top