News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্য বিজেপি-র দুই শীর্ষনেতাকে নির্বাচনী সভায় মমতার তোপ
Image

রাজ্য বিজেপি-র দুই শীর্ষনেতাকে নির্বাচনী সভায় মমতার তোপ

দক্ষিণ দিনাজপুর, ৬ এপ্রিল (হি.স.) : “আপনারা বাংলার গদ্দার, কুলাঙ্গার”। রাজ্য বিজেপি-র দুই শীর্ষনেতাকে এক বন্ধনীতে রেখে শনিবার এই ভাষাতেই দক্ষিণ দিনাজপুর তপনের সভায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নাম সরাসরি না এনে তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার। আপনারা বাংলার কুলাঙ্গার। আপনারা বাংলার ভাল চান না। আপনারা উত্তরবঙ্গের ভাল চান না। আপনারা দক্ষিণবঙ্গেরও ভাল চান না।’’

সুকান্তবাবু বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী। মালদার তপন বিধানসভা কেন্দ্র ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সভায় তাঁকে চ্যালেঞ্জ করেন মমতা। বলেন, ‘‘চ্যালেঞ্জ করছি সুকান্তবাবুকে, ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার, বাংলাকে ১০০ দিনের টাকা দেওয়া যাবে না? বাংলার বাড়ি দেওয়া যাবে না? রাস্তা দেওয়া যাবে না? সারি সারনা ধর্ম নিয়ে কখনও কথা বলেছেন?’’

নাম না করে সুকান্তবাবু এবং শুভেন্দুবাবুকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘‘আপনাদের এখানে ওই কুসান্ত বাবু আছেন, আর ওদিকে আছে গদ্দার। এরা মনে করে যা বলবে তা-ই করতে হবে। গায়ের জোরে চালাবে।’’

বালুরঘাটে আগের বারের জয়ী সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বলেন, ‘‘তপনে আগেও এসেছিলাম। এখানে আগে আপনারা আমাকে জিতিয়েছেন। কিন্তু প্রার্থী অন্য দলে চলে যান। হেরে যান। ’’ উত্তরবঙ্গে মমতার প্রচার শুরু হয়েছিল কোচবিহার থেকে। সেখান থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে শনিবার মমতা পৌঁছলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপনে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top