News Flash

Image

সন্দেশখালির রেখাকে এবার তোপ খোদ মমতার

দক্ষিণ দিনাজপুর, ৬ এপ্রিল (হি.স.): রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও বিজেপির হয়ে ভোটে লড়াইয়ের দায়ে সন্দেশখালির রেখা পাত্রকে এবার তোপ দাগলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীর উদ্দেশে তৃণমূলনেত্রীর প্রশ্ন, “সরকার না দিলে এসব কোথায় পেতেন?”

সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র বার বার শাহজাহানের অত্যাচার নিয়ে সরব হয়েছেন। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ করেছেন, তাঁর মতো সন্দেশখালির বহু মহিলা সরকারি প্রকল্পের সুবিধাও পান না। অন্যদিকে, তৃণমূলের দাবি সরকারি হিসাবে বলছে, বসিরহাটের বিজেপি প্রার্থীর স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। মাসে-মাসে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতাও পান তিনি। বিজেপি প্রার্থীর স্বাস্থ্যসাথী কার্ডের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তৃণমূল।

তৃণমূল নেত্রী বলেন,”যে মহিলাকে ওখানে (বসিরহাটে) প্রার্থী করা হয়েছে, তারা নাকি কিছু পায় না। আমি বলছি মিলিয়ে নিন, তিনি স্বাস্থসাথী কার্ডও পান, তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান। আমরাই কিন্তু সেটা করে দিয়েছি।” রেখার উদ্দেশে মমতার কটাক্ষ, “আমরা না করলে কোথায় পেতেন? এক বার তো স্বীকার করুন।”

মুখ্যমন্ত্রীর দাবি, সন্দেশখালি নিয়ে অপপ্রচার হচ্ছে। সেখানে জমিজমা সক্রান্ত কিছু গণ্ডগোল হয়েছে বটে, তবে সরকার সেসব নিয়ে ব্যবস্থাও নিয়েছে। মমতার বক্তব্য, “সন্দেশখালি নিয়ে বলছে, চোরের মায়ের বড় গলা। সন্দেশখালিতে জমিজমা নিয়ে কিছু গণ্ডগোল হয়েছিল। আমাদের পুলিশ গ্রেপ্তার করেছে। সব জায়গা ফিরিয়ে দিয়েছে। আমাদের প্রশাসন সব কাজ করেছে।”

সন্দেশখালি ইস্যু তুলে ভোটের মুখে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে বিজেপি। সম্ভবত সেকারণেই বসিরহাটে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রকে। মমতা এদিন তপনের সভা থেকে সন্দেশখালি নিয়ে বেশিরভাগ অভিযোগ উড়িয়ে দিলেন। তেমনি রেখা পাত্রর উদাহরণ তুলে বুঝিয়ে দিলেন, সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের পাশেই রয়েছে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top