News Flash

Image

গার্হস্থ হিংসার বলি গৃহবধু

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৬ এপ্রিল : গার্হস্থ হিংসার বলি হয়ে আরো একটা তরতাজা প্রাণ ঝরে পড়ল এবং আমাদের গোটা সমাজের সামনে ব্যাপক প্রশ্নচিহ্ন তৈরি করল বলা যায়। ঘটনাস্থল কল্যাণপুর থানার অন্তর্গত গৌরাঙ্গঢিলা বাজার এলাকায় বলে জানা গেছে। 

ঘটনার বিবরণে জানা গেছে সংশ্লিষ্ট এলাকার জনৈক প্রদীপ নাথ চৌধুরীর সাথে বছর 6 আগে খোয়াইয়ের জাম্বুরা গ্রামের প্রতিমা নাথের সামাজিকভাবে বিয়ে হয়। কিছুদিন ভালো থাকলেও এরপর থেকেই পরিবারে বিভিন্ন কারণে সমস্যা তৈরি হতে থাকে বলে জানা গেছে। বিশেষ করে পারিবারিক কিছু সম্পত্তি নিয়ে প্রায় সময় প্রদীপ নাথ চৌধুরীর সাথে উনার মা এবং বাড়ির অন্যান্যদের ঝামেলা লেগে থাকত বলে মৃত গৃহবধূর ভাই জানিয়েছেন। 

গতকাল রাতে কল্যাণপুর থানার পুলিশের মারফত খবর পেয়ে প্রতিমার বাড়ির লোকজন প্রথমে খোয়াই জেলা হাসপাতালে চলে যায়, এরপর মৃত্যুর মুখে পতিত বোনকে নিয়ে জিবি হাসপাতালে গেলেও শেষ করা যায়নি, আজ মৃত্যুর কোলে ঢলে পড়ে এক সন্তানের জননী প্রতিমা। 

ঘটনার পরপরই কল্যাণপুর থানার পুলিশ প্রতিমার স্বামী প্রদীপ নাথ চৌধুরীকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে, যদিও প্রতিমার পরিবারের পক্ষ থেকে তার শ্বশুরবাড়ির ৪-৫ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে মামলা করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে গোটা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শেষ সংবাদ পর্যন্ত প্রদীপ নাথ চৌধুরী রয়েছে কল্যাণপুর থানায়।

Releated Posts

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top