News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সার্কিট হাউসে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটের প্রস্তুতি বিষয়ক সভা
Image

সার্কিট হাউসে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটের প্রস্তুতি বিষয়ক সভা

আগরতলা, ৬ এপ্রিল: শনিবার বিলোনিয়া আসেন ২ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের (তপ :উপজাতি )সাধারণ পর্যবেক্ষক শচিন্দ্র প্রতাপ সিংহ। তিনি বিলোনিয়া সার্কিট হাউসে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটের প্রস্তুতি বিষয়ক সভা করেন,সভায় প্রথমে পর্যবেক্ষক শচীন্দ্র প্রতাপ সিংহকে জেলার পক্ষ থেকে বরণ কোরে নেওয়া হয়।

যেখানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন নিবন্ধন আধিকারিক তথা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার সাউথ অশোক কুমার সিনহা, এসিস্টেন্ট রিটার্নিং অফিসারগণ, নির্বাচন বিষয়ক জেলার সকল নোডাল অফিসারগণ, জেলার সকল মহকুমা পুলিশ অধিকারিকগণ, সীমান্ত সুরক্ষা বাহিনীর ডেপুটি কমান্ডেন্টগণ, সর্বোপরি নির্বাচনের কাজে নিযুক্ত অন্যান্য অধিকারিকগণ। 

সভায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ কেন্দ্রগুলোর অবস্থান, দূরত্ব, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ কেন্দ্রীগুলিতে লব্ধ পরিকাঠামোগত সুযোগ সুবিধা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন এবং গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। 

তিনি ভোটদানের ক্ষেত্রে বিশেষ কোরে ৮০ উর্ধ ব্যক্তি, গর্ভবতী মহিলা, অসুস্থ ব্যক্তি এবং অন্যভাবে স্বক্ষম ব্যক্তিদের ভোটদানের সুযোগ সুবিধাগুলো ভোটার্স এডুকেশন এবং ইলেকটরাল পার্টিসিপেশনের মাধ্যমে প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন। 

এছাড়া ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে পানীয়জল, বিদ্যুৎ, রেম্প ইত্যাদির ব্যবস্থা ও নিশ্চিত করার কথা বলেন, পরিশেষে ভোটাররা যাতে আনন্দে এবং উৎসবের মেজাজে ভোট দান করতে পারে সেটাও নিশ্চিত করার পরামর্শ দেন। সভা শেষে সাধারণ পর্যবেক্ষক শচীন্দ্র প্রতাপ সিংহ জেলা নির্বাচনি আধিকারিক ও পুলিশ সুপার সহ সব অধিকারিকদের নিয়ে বিলোনিয়া বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ৩৭ ঋষ্যমুখ বিধানসভা ক্ষেত্রের স্ট্রং রুম পরিদর্শন করেন।

Releated Posts

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top