News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কাজ করছে তা প্রশংসনীয় : কৃতি সিং
Image

কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কাজ করছে তা প্রশংসনীয় : কৃতি সিং

আগরতলা, ৬ এপ্রিল : কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কাজ করছে তা প্রশংসনীয়। তাই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। আজ কাঞ্চনপুরে রেলির শেষে একথা বলেন পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের সংরক্ষিত আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা।

প্রসঙ্গত, পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের সংরক্ষিত আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা’র সমর্থনে শনিবার কাঞ্চনপুরে এক রেলি অনুষ্ঠিত হয়। এদিনের এই রেলিতে প্রার্থী ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য নেতৃত্বরা অংশগ্রহণ করেছেন।

অষ্টাদশ সাধারণ পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে প্রতিদিনই রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা। তারই অঙ্গ হিসাবে শনিবার সকালে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের সংরক্ষিত আসনে বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে কাঞ্চনপুরে ভারতীয় জনতা পার্টির রেলি অনুষ্ঠিত হয়। পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী’র সমর্থনে আয়োজিত নির্বাচনী প্রচার এই রেলিতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, সমাজ শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এবং প্রার্থী কৃতি সিং দেববর্মা। এছাড়াও এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থক এবং রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা ভাষণে বলেন কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার কাজ করছে তা প্রশংসনীয়। তিনি জয়যুক্ত হলে রাজ্যের মানুষের জন্য কাজ করবেন।

Releated Posts

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : বিষাক্ত শামুক খাওয়ার পর এক বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top