News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ক্রিকেটের ভাইটাল ম্যাচে এগিয়ে চলোকে হারালো এডি নগর
Image

মহিলা ক্রিকেটের ভাইটাল ম্যাচে এগিয়ে চলোকে হারালো এডি নগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গুরুত্বপূর্ণ ম্যাচে দারুন জয় এডি নগর প্লে সেন্টারের। হারিয়েছে শক্তিশালী এগিয়ে চলো সংঘ কে। টানা তিন ম্যাচে জয়ের সুবাদে এডি নগর প্লে সেন্টার জয়ের হ্যাটট্রিকও করে নিয়েছে। টিসিএ পরিচালিত সিনিয়র মহিলা ক্রিকেটে এডি নগরে আটকে গেল এগিয়ে চলো সংঘ। শনিবার মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে ঘটলো এই ঘটনা। টস জিতে এডি নগর দল প্রথমে ব্যাট করে। নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে এডি নগরের স্কোর দাঁড়ায় ১১৮ রানে। ব্যাটে দলের হয়ে এঞ্জেল পাল সর্বাধিক ৪৫ রান করেন। এছাড়া প্রিয়া সরকার ১৭, মৌটুসী দে ১৭, অনন্যা দেবনাথ ১১, সুইটি সিনহা ১৩ রান করেন। বোলিংয়ে এগিয়ে চলোর পক্ষে তনুশ্রী সাহা ২৪ রান দিয়ে তিনটি উইকেট নেন। এছাড়া, দুটি করে উইকেটে ভাগ বসায় অংকিতা পাটারি ও অস্মিতা রায়রা। মামন রবি দাস একটি উইকেট নেন। জয়ের জন্য এগিয়ে চলো সংঘের সামনে টার্গেট দাঁড়ায় ১১৯ রানের। যাকে তাড়া করতে নেমে দল শেষ পর্যন্ত ৩০.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ৭৩ রানই করতে সক্ষম হয়। ব্যাটে দলের পক্ষে প্রিয়া সূত্রধর ২১ নট আউট, তানিশা দাস ১২, মামন রবি দাস ১৭ রান করলে ও আর কেউই ভরসা যোগাতে পারেনি। সুবাদে পরাজয় হজম করেই মাঠ ছাড়তে হলো দলকে। বিজয়ী দলের হয়ে বল হাতে হিরামনী গৌর ১০ রানে ৪ টি, পারমিতা চক্রবর্তী ১৪ রানে ৩ টি এবং প্রিয়াংকা আচার্য ১৭ রানে ২ টি উইকেট দখল করেন। সুবাদে প্রত্যাশিত জয় হাসিল করে নিলো এডি নগর প্লে সেন্টার। হিরামনি দশ রানে চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও ছিনিয়ে নেয়।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top