News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারে খুনের অপরাধে, পানাগড়ে পুলিশের জালে ধৃত অভিযুক্ত
Image

বিহারে খুনের অপরাধে, পানাগড়ে পুলিশের জালে ধৃত অভিযুক্ত

দুর্গাপুর, ৬ এপ্রিল (হি.স.) : দু-দুটি খুনের ঘটনায় অভিযুক্ত। পানাগড়ে আত্মগোপন করেও শেষ রক্ষা হল না। অবশেষে বিহার পুলিশের জালে ধরা পড়ল বমাল। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অজিত যাদব। শুক্রবার, পানাগড় ওয়া পাড়ায় আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বিহার পুলিশ। শনিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে বিহার পুলিশের হাতে ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।

বিহার পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বিহারের ভাগলপুরের ন’গাছিয়া থানা এলাকায় বিনোদ যাদব নামে এক ব্যাক্তিকে খুন করে অজিত। তারপর সেখান থেকে পালিয়ে আসে। চলতি বছর গত ৮ মার্চ মিঠুন যাদব নামে এক ব্যাক্তিকে খুন করে সে। এরাজ্যে এসে আত্মগোপন করেছিল। জানা গেছে, পানাগড়ে নতুনপাড়া এলাকায় আত্মিয়র বাড়িতে ডেরা নেয় অজিত। এখানে অবৈধ বালি কারবার চালাচ্ছিল বলে অভিযোগ। এদিন তার মোবাইল ফোনের সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। বিহার পুলিশ জানিয়েছে,” আদালতে তার ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়েছে। ভাগলপুর নিয়ে যাওয়া হবে তাকে।”

Releated Posts

অমিত শাহের পুনে সফরের আগে রাজনৈতিক উত্তাপ, বিক্ষোভে কংগ্রেস, পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপির

পুনে, ৩০ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১ আগস্টের পুনে সফরকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে।…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা প্রশ্নফাঁস ও দুর্নীতিতে ভেঙে পড়েছে, ‘সামনা’-য় কেন্দ্র-রাজ্যকে তোপ শিবসেনা (ইউবিটি)

মুম্বই, ৩০ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, পরীক্ষায় দুর্নীতি, অযোগ্য উপাচার্য নিয়োগ এবং আর্থিক কেলেঙ্কারির জেরে দেশের শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে…

ByByNews Desk Jul 30, 2026

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top