News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচনে ত্রিপুরায় মোট ২৮ লক্ষ ৬০ হাজার ২৮৭ জন ভোটার মতাধিকার প্রয়োগ করবেন
Image

লোকসভা নির্বাচনে ত্রিপুরায় মোট ২৮ লক্ষ ৬০ হাজার ২৮৭ জন ভোটার মতাধিকার প্রয়োগ করবেন

আগরতলা, ৬ এপ্রিল: লোকসভা নির্বাচনে ত্রিপুরায় মোট ২৮ লক্ষ ৬০ হাজার ২৮৭ জন ভোটার মতাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ৩৬ হাজার ৬৪৪ জন, মহিলা ভোটার ১৪ লক্ষ ২৩ হাজার ৫৭৪ জন, তৃতীয় লিঙ্গের ৬৯ জন ভোটার আছেন।

এদিকে, সর্বপ্রাপ্ত তথ্য অনুযায়ী ওই ভোটাদের মধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ১৪ লক্ষ ৬৩ হাজার ৫২৬ জন ভোটার মতাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৩৪ হাজার ১৩৩ জন, মহিলা ভোটার ৭ লক্ষ ২৯ হাজার ৩৩৭জন, তৃতীয় লিঙ্গের ৫৬ জন ভোটার আছেন। তেমনি, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ১৩ লক্ষ ৯৬ হাজার ৭৬১ জন ভোটার মতাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ লক্ষ ২ হাজার ৫১১ জন, মহিলা ভোটার ৬ লক্ষ ৯৪ হাজার ৭৬১ জন, তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার আছেন।

তেমনি সর্বপ্রাপ্ত তথ্য অনুযায়ী পঁচাশির ঊর্ধ্বে মোট ভোটার রয়েছেন ১৮ হাজার ৫৩৮জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৪৩৭জন, মহিলা ভোটার ১১ হাজার ১০১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার নেই। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ৯ হাজার ৫৯৬ জন ভোটার মতাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৬৮ জন, মহিলা ভোটার ৩ হাজার ৬৬৯ জন আছেন। তেমনি, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ৮ হাজার ৯৪২ জন ভোটার মতাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ হাজার ৬৬৯ জন, মহিলা ভোটার ৫ হাজার ২৭৩ জন আছেন।

রাজ্যে দিব্যাঙ্গ ভোটের সংখ্যা ১৯ হাজার ২২৫ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ হাজার ৭৭১ জন, মহিলা ভোটার ৭হাজার ৪৫৪ জন, তৃতীয় লিঙ্গের ভোটার নেই। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ৮ হাজার ২১৩ জন ভোটার মতাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ হাজার ১৭১ জন, মহিলা ভোটার ৩ হাজার ৪২ জন আছেন। তেমনি, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ১১ হাজার ১২ জন ভোটার মতাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ হাজার ৬০০ জন এবং মহিলা ৪ হাজার ৪১২ জন।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top