News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে পালালো গৃহবধূ
Image

প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে পালালো গৃহবধূ

বিলোনিয়া, ৪ এপ্রিল: প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে পালালো এক গৃহবধূ। শুধু মাত্র স্বামীকে ছেড়ে নয় , পাঁচ বছরের পুত্র সন্তানের কথা না ভেবে ঘর ছেড়ে পালালো জন্মদায়িনী মা। প্রেমিক নাগর আবার গৃহবধুর সম্পর্কে মাসতুতো ভাই। এই ঘটনা ছড়িয়ে পড়তেই ছিঃ ছিঃ রব উঠেছে বিলোনিয়া মহাকুমা জুড়ে।

স্বামীর বাড়ির পক্ষ থেকে স্বর্ণালংকার সহ নগদ টাকা নিয়ে প্রেমিক নাগরের সাথে পালানোর অভিযোগ তুলে রাজনগর পিআর বাড়ি থানাতে মামলা। এরপর থানার উপর আস্থা হারিয়ে বৃহস্পতিবার আদালতে শরণাপন্ন গৃহবধূর স্বামী সহ গৃহবধুর বাপের বাড়ির লোকজন।

জানা যায়, গত 22 মার্চ গৃহবধু লাবনী দাস প্রমিক বিকাশ দাসের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিকাশ দাসের বাড়ি রাজনগর পিয়ার বাড়ি থানাধীন রাজনগর এলাকায়। পেশায় অটো চালক। মাসতুতো ভাই বোনের সম্পর্ক হওয়ার সুবাদে বিকাশ দাস , গৃহবধু লাবনী দাসের বাড়িতে আসা যাওয়া করতো। সেই কারনে গৃহবধূ লাবনী দাসের স্বামী সহ শ্বশুরবাড়ি লোকজনেরা কোন সন্দেহের চোখে দেখেনি । যেহেতু ভাই বোনের সম্পর্ক। গৃহবধু লাবনী দাসের স্বামী অমল দাস। এই অমল দাসের বাড়ি রাধানগর কৃষ্ণপুর এলাকাতে । সামাজিক রীতিনীতি মেনে লাবনী দাসের সাথে অমল দাসের। কিন্তু সব কিছু ঠিক ঠাক থাকলেও নিজের মাসতুতো ভাই বিকাশের হাত ধরে চম্পট লাবনী। এই ঘটনায় স্বভাবতই ছিঃ ছিঃ রব উঠেছে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top