আগরতলা, ৪ এপ্রিল: অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে শিশু সহ চারজন। বিশালগড় হাসপাতালের সম্মুখে ওই দুর্ঘটনাটি ঘটেছে। সাথে সাথে খবর পেয়ে পুলিশ তাঁদেরকে উদ্ধার করে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে বিশালগড় হাসপাতালে শিশুকে নিয়ে এসেছিলেন দম্পতি। ওই সময় হাসপাতালে প্রবেশের পথে একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। তাতে বাইক চালক সহ শিশু ও দম্পতি গুরুতর আহত হয়েছে। বিশালগড় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

















