News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকারকে উৎখাত করতে মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও ২৭টি রাজনৈতিক দল মিলে ইন্ডিয়া মঞ্চ গড়তে বাধ্য হয়েছে : জীতেন্দ্র
Image

বিজেপি সরকারকে উৎখাত করতে মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও ২৭টি রাজনৈতিক দল মিলে ইন্ডিয়া মঞ্চ গড়তে বাধ্য হয়েছে : জীতেন্দ্র


আগরতলা, ৪এপ্রিল: বিজেপি সরকারকে উৎখাত করতে মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও ২৭টি রাজনৈতিক দল মিলে ইন্ডিয়া মঞ্চ গড়তে বাধ্য হয়েছে। আজ কল্যানপুরে নির্বাচনী সমাবেশে একথা বলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, গত ১০ বছর যাবৎ দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে রাজত্ব চলছে তাতে সংবিধান, গণতন্ত্র ও ধৰ্মনিরপেক্ষ কাঠামো চরম সংকটের সম্মুখীন হয়ে রয়েছে। তাই লোকসভা নির্বাচনে সংবিধান, গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে হবে।

তাঁর কথায়, দেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। ঐক্যবন্ধ নতুন ভারত গড়তে ২৭টি রাজনৈতিক দলের মঞ্চ গঠিত হয়েছে।

এদিন তিনি বলেন, কোথায় গেলো জিনিস পত্রের মূল্য হ্রাস। জীবন যৌবন নিয়ে ছিনিমিনি খেলে এরা একটা অরাজক দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রতিশ্রুতির উল্টো রূপ দেখতে পাচ্ছে দেশ বাসী। সব বিক্রি হয়ে যাচ্ছে। মুষ্টিমেয় কর্পোরেট যারা বর্তমান শাসক দল কে অর্থের যোগান দেয় তাদের কায়েমি স্বার্থ রক্ষায় বিমানবন্দর, রেল, ব্যাংক, খনি, কল কারখানা সব বিক্রি করে দিয়ে এক তানাসাহী পরিস্থিতির সৃষ্টি করেছে দেশের শাসক দল ও সরকার। 

জিতেন্দ্র চৌধুরী বলেন যারা দেশের সংবিধান, বিচার ব্যবস্থা, আইন সভা কে সম্মান না করে নাগাড়ে মিথ্যে বলে যায় তাদের ক্ষমতা থেকে উৎখাত করার জন্য মতাদর্শগত ফারাক থাকা সত্ত্বেও যারা সংবিধান কে মান্যতা দেয়, গণতান্ত্রিক ব্যবস্থায় যাদের আস্থা আছে, যারা ধর্ম নিরপেক্ষতাকে সম্মান করে, দেশের একতার প্রতি যারা অনুগত এমন প্রায় ২৬/২৭ টি দল এক ছাতার তলায় এসে ইন্ডিয়া মঞ্চ তৈরী করতে বাধ্য হয়েছে। ত্রিপুরা তেও এর প্রতিফলন ঘটেছে। এখানেও সিপিম কংগ্রেস বাদে প্রায় ৬ টি রাজনৈতিক দল এক মঞ্চে এসেছে। কারণ বিজেপি নেতৃত্বাধীন সরকার টা দেশ কে বিক্রি করে দিচ্ছে। সাধারণ মানুষ এর কথা এরা চিন্তাই করছে না। তিনি বলেন দেশের সবচেয়ে বড় দুর্নীতি হলো নির্বাচনী বন্ড। নির্বাচনী বন্ডের মাধ্যমে দেশে রাজনৈতিক ডাকাতি হয়েছে বলে তার মত।দেশের রাজনৈতিক ও বিচার ব্যবস্থায় এটা একটা অভূতপূর্ব ঘটনা বলে শ্রী চৌধুরী মন্তব্য করেন। এই নির্বাচনী বন্ডের মাধ্যমে শাসক দল কর্পোরেট দের কাছ থেকে অর্থ আদায় করে আয়েসি জীবন যাপন করে। অবশেষে সুপ্রিম কোর্ট এটা যে বেআইনী এবং দুর্নীতির আঁতুর ঘর সেই বিষয়ে কড়া ও স্পষ্ট রায় দিয়েছে। অথচ এই বেআইনী নির্বাচনী বন্ডের অর্থেই শাসক দল নির্বাচন করে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top