ভোপাল, ৪ এপ্রিল (হি.স.) : মহান স্বাধীনতা সংগ্রামী ঝলকারি বাইয়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন। মোহন যাদব সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লিখেছেন, “ঝলকারি বাইয়ের ঝলক দেখে বুন্দেলাও কেঁপে উঠতো। যখন তিনি যুদ্ধক্ষেত্রে নামতেন তখন শ্বেতাঙ্গরাও কাঁপতে শুরু করতো। আমি সেই মহান সাহসী ঝালকারি বাইকে ওঁনার মৃত্যুবার্ষিকীতে অশেষ শ্রদ্ধা জানাচ্ছি। উনি মাতৃভূমির জন্য সর্বস্ব উৎসর্গ করেছিলেন। আপনার সাহসিকতা ও সর্বোচ্চ আত্মত্যাগ নারীশক্তিকে চিরকাল দেশ সেবায় অনুপ্রাণিত করবে।”

স্বাধীনতা সংগ্রামী ঝলকারি বাইয়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী যাদবের
Tags:























