News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা, পাঁচ নিরাপত্তা কর্মী আহত
Image

বাংলাদেশে তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা, পাঁচ নিরাপত্তা কর্মী আহত

ঢাকা, ৪ এপ্রিল (হি.স.) : বাংলাদেশের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাল সশস্ত্র হামলাকারীরা । এই হামলায় পাঁচ নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ কারখানা চত্বরের ৩ নম্বর টাওয়ারের কাছে ৫ নম্বর ইয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। প্ল্যান্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম হামলার বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, সশস্ত্র হামলাকারীরা কারখানার আবাসিক এলাকায় ঢোকার চেষ্টা করছিল। নিরাপত্তা রক্ষীরা হামলাকারীদের প্রবেশে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। আহতদের মধ্যে দু’জনকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমেন দাস জানান, অপরাধীদের ধরতে চেষ্টা চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্লান্ট ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় মঙ্গল ও বুধবার ব্যাংক ডাকাতির ঘটনায় মানুষ এমনিতেই আতঙ্কে রয়েছে। এর মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চলল হামলা।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top