News Flash

  • Home
  • প্রধান খবর
  • সত্যের জয় হয়েছে, সঞ্জয় সিংয়ের জামিন প্রসঙ্গে বললেন প্রিয়াঙ্কা কক্কর
Image

সত্যের জয় হয়েছে, সঞ্জয় সিংয়ের জামিন প্রসঙ্গে বললেন প্রিয়াঙ্কা কক্কর

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : এএপি সাংসদ সঞ্জয় সিং-য়ের জামিন প্রসঙ্গে এএপি দলের জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন এবং বজরং বালি আমাদের সঙ্গে আছেন বলেই আজ সত্যের জয় হয়েছে৷ সেজন্যই এএপি সাংসদ সঞ্জয় সিংকে সুপ্রিমকোর্ট জামিন দিয়েছে। তিনি আরও বলেন, আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে এই পুরো মামলাটি ভুয়ো এবং বিজেপি এই মামলাটি নিজের কার্যালয়ে বসে সাজিয়েছে। এই কাণ্ডটি নিয়ে ৫০০-র বেশি অভিযান চালিয়েও একটি পয়সাও উদ্ধার হয়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টও জানিয়েছে, যখন কোনও টাকার চিহ্নই পাওয়া যাচ্ছে না তখন সঞ্জয় সিং-কে হেফাজতে রাখার কী আছে।

উল্লেখ্য, এএপি সাংসদ সঞ্জয় সিংকে সুপ্রিম কোর্ট মঙ্গলবার জামিন দিয়েছে। তাঁকে ঘুষের টাকা নেওয়ার অভিযোগে ৬ মাস জেলে রাখা হয়েছিল।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top