News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গভীর জঙ্গল থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ
Image

গভীর জঙ্গল থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলার গঙ্গানগরের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া একটি বাইক। নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের ফলেই এই বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে। কুখ্যাত ত্রাস সৃষ্টিকারী চোর ওরফে ডাকাত নাজিম উদ্দিনকে জেরা করে তার কথা অনুযায়ী উত্তর গঙ্গানগর থেকে একটি সদ্য চুরি হওয়া  পালসার বাইক উদ্ধার হয়েছে।

ঘটনার বিবরণে ধর্মনগর থানার ওসি জানান, ২৭মার্চ ধর্মনগরের হুরুয়া গ্রাম পঞ্চায়েত থেকে একটি পালসার ২২০ বাইক চুরি হয়েছিল। পুলিশ চুরি যাওয়া বাইকটির মামলা নথিভুক্ত করে তল্লাশি চালাচ্ছিল। এরই মধ্যে ২৯ মার্চ ভোরে উত্তর জেলা তথা ত্রিপুরা রাজ্যের ত্রাস সৃষ্টিকারী ডাকাত তথা চোর নাজিমুদ্দীনকে অস্ত্র সহ গ্রেপ্তার করতে সমর্থ্ হয় উত্তর জেলার পুলিশ। উত্তর জেলার পুলিশ নাজিমুদ্দিন এবং তার সঙ্গী সাথীদের জিজ্ঞাসা বাদে উত্তর গঙ্গা নগরের জঙ্গল থেকে চুরি যাওয়া ২২০ বাইক টিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এক এক করে আরো অনেক গোপন চুরি যাওয়া দ্রব্য পুলিশের হাতে উদ্ধার হবে বলে আশাবাদী পুলিশ। পাশাপাশি নাজিমুদ্দিনের অন্যান্য সঙ্গীরা যারা এতদিন যাবত নাজিম উদ্দিনকে সাহায্য করে গেছে তারাও এক এক করে পুলিশের জালে উঠে আসবে বলে পুলিশের পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয়েছে।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top