News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়গ্রামে দাদাকে খুন ভাইয়ের, দেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

ঝাড়গ্রামে দাদাকে খুন ভাইয়ের, দেহ উদ্ধারে চাঞ্চল্য

ঝাড়গ্রাম, ১ এপ্রিল ( হি: স) : ঝাড়গ্রামে দাদাকে খুন করে জঙ্গলে দেহ ফেলে দিল ভাই। অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থানা এলাকায়। পুলিশ সোমবার গোপীবল্লভপুর থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা অমর সাউকে দাদাকে খুন করার অভিযোগে গ্রেফতার করে, তারপর তাকে আদালতে তোলে। রবিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। এদিন ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার গোপীবল্লভপুর থানার ঝিল্লি এলাকার একটি জঙ্গলে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। পুলিশ পর দিন ওই মৃত ব্যক্তির পরিচয় জানতে পারে। মৃতের নাম সমর সাউ (৩৫)। বাড়ি রঘুনাথপুর গ্রামে। ওই ব্যক্তিকে খুন করে দেহ জঙ্গলে ফেলে দিয়েছিল নিজের ভাই। গোপীবল্লভপুর থানার পুলিশ এরপর খুনের তদন্ত শুরু করে। এই তদন্তে পুলিশ জানতে পারে নিহত সমর সাউয়ের বছর ছয়েক আগে স্ত্রী মারা গিয়েছে। বর্তমানে সে তেমন কিছুই করত না। প্রায় দিন বাড়ি ছেড়ে কোথাও চলে যেত। হঠাৎ করে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসত। পুলিশ জানতে পারে সে মদ্যপ অবস্থায় বাড়িতে বাবা,মাকে মারধোর করত এবং চরম অশান্তি করত। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এমনই কোনও পারিবারিক অশান্তি চলাকালীন ছোট ভাইয়ের হাতে খুন হয় সে। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে খুনের নির্দিষ্ট কারণ সম্পর্কে তদন্ত করা হবে। “

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top