News Flash

  • Home
  • দেশ
  • অধীর বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলকে
Image

অধীর বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলকে

মুর্শিদাবাদ, ১ এপ্রিল (হি.স.) : সোমবার বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের দিকে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “বহরমপুরে যদি তৃণমূল জিতে যায়, তাহলে রাজনীতি থেকেই অবসর নিয়ে নেব।”

উনিশের লোকসভা ভোটে বহরমপুরে অধীর চৌধুরীকে পরাস্ত করতে আদাজল খেয়ে সেখানে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু তখনও তৃণমূলে এবং মুর্শিদাবাদের পর্যবেক্ষক। কিন্তু শেষমেশ ৮১ হাজারের বেশি ব্যবধানে বহরমপুরে জিতে যান অধীরবাবু।

বহরমপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে?‌ এই প্রশ্ন নিয়ে এখন নানা চুলচেরা বিশ্লেষণ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এমন আবহে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কার্যত বোমা ফাটালেন। শুভেন্দুবাবু এখন বিজেপিতে। স্থানীয় চিকিৎসক নির্মল সাহাকে প্রার্থী করে অধীরবাবুকে পরাস্ত করার নতুন উদ্যম দেখাচ্ছেন তিনি। আর তৃণমূল বহরমপুরে অধীরের বিরুদ্ধে উড়িয়ে এনেছে ক্রিকেটার ইউসুফ পাঠানকে।

তাৎপর্যপূর্ণ ভাবে এই দুই প্রতিপক্ষ প্রার্থী যুগলের ব্যাপারে অধীর কোনও শব্দই খরচ করছেন না। তবে, বহরমপুরের টানা পাঁচ বারের এই সাংসদ এদিন বলেন, “আমার দুটো স্পষ্ট কথা রয়েছে। বহরমপুর লোকসভা আসনে তৃণমূল হেরে গেলে সেই হার মমতা বন্দ্যোপাধ্যয় নিজের পরাজয় বলে মেনে নেবেন কি? হ্যাঁ বা না-তে বলুন। আর দুই, বহরমপুরে যদি তৃণমূল জিতে যায়, তাহলে রাজনীতি থেকেই অবসর নিয়ে নেব।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top