News Flash

Image

রবিবার দিল্লিতে আইএনডিআই জোটের মেগা সমাবেশ

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি. স.): রবিবার দিল্লির রামলীলা ময়দানে আইএনডিআই জোটের মেগা সমাবেশ। বিরোধী জোটের এই সমাবেশে মূল্যস্ফীতি, বেকারত্ব, বৈষম্য এবং বিরোধী নেতাদের গ্রেফতারের মতো বিষয়গুলি মুখ্য হয়ে উঠবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য।

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার পরে এটি বিরোধী জোটের প্রথম বড় সমাবেশ হতে চলেছে।

প্রসঙ্গত, শনিবার দিনভর রামলীলা ময়দানে এই জনসভাকে কেন্দ্র করে সাজো সাজো রব ছিল। দিল্লি সরকারের মন্ত্রী এবং বিধায়করা প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন। এএপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন। অন্যদিকে সমাবেশস্থলে বড় নেতাদের জন্য প্রায় সাড়ে সাত ফুট উঁচু একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিকেলের গরম এড়াতে তাঁবুর ব্যবস্থাও রয়েছে। এতে বসানো হয়েছে কুলার ও ফ্যান। পুরো মাঠ চেয়ারে ভরে গেছে। দলীয় কর্মীদের জন্য এখানে আলাদা তাঁবুও বসানো হয়েছে।

জানা গেছে, রবিবারের এই মহা সমাবেশে আইএনডিআই জোটের স্লোগান স্বৈরাচার হটাও, গণতন্ত্র বাঁচাও।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top