News Flash

  • Home
  • দেশ
  • বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু মহিলার
Image

বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু মহিলার

কলকাতা, ৩১ মার্চ (হি. স.): গার্ডেনরিচের পর এবার বিরাটি৷ নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হল এক মহিলার। শনিবার রাতে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় আচমকা একটি নির্মীয়মাণ বাড়ির ইট ভেঙে পড়ে মৃত্যু হয় কেয়া শর্মা চৌধুরী নামে এক মহিলার।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন নিজের বাড়ির সামনের উঠোনে দাঁড়িয়ে কথা বলছিলেন কেয়া দেবী৷ সেইসময় ঠিক তাঁর পাশের একটি নির্মীয়মাণ বহুতলের একাংশের ইট ভেঙে পড়ে৷ গুরুতর আহত হন তিনি ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে৷ বাড়িটি আদৌ অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে কি না, তার তদন্ত চলছে৷

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top