News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী মোদীর হৃদয়ে জম্মু ও কাশ্মীরের একটি বিশেষ স্থান রয়েছে : অনুরাগ ঠাকুর
Image

প্রধানমন্ত্রী মোদীর হৃদয়ে জম্মু ও কাশ্মীরের একটি বিশেষ স্থান রয়েছে : অনুরাগ ঠাকুর

জম্মু, ৩০ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদয়ে জম্মু ও কাশ্মীরের একটি বিশেষ স্থান রয়েছে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শনিবার জম্মুতে স্থানীয় বিজেপি প্রার্থী যুগল কিশোর শর্মার হয়ে প্রচার করেন অনুরাগ ঠাকুর। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর হৃদয়ে জম্মু ও কাশ্মীরের একটি বিশেষ স্থান রয়েছে। ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদ বাতিল করে, তিনি পাথর নিক্ষেপ এবং সন্ত্রাসবাদের অবসান ঘটিয়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড ৭০ শতাংশ কমেছে এবং সাধারণ নাগরিকের হতাহতের সংখ্যা ৮১ শতাংশ কমেছে। কেন্দ্রে শক্তিশালী সরকারের কারণেই এটা সম্ভব হয়েছে।”

অনুরাগ ঠাকুর আরও বলেছেন, কেন্দ্রে শক্তিশালী সরকার ক্ষমতায় আসার কারণেই অনুচ্ছেদ ৩৭০ বাতিল, পাথর নিক্ষেপের ঘটনা হ্রাস সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জম্মু ও কাশ্মীরে ৬ লেন এক্সপ্রেসওয়ে, আইআইএম, এইমস-এ উন্নয়ন এনেছেন…আমি আত্মবিশ্বাসী জয়ের বিষয়ে।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top