News Flash

  • Home
  • দেশ
  • বরানগরে সজলের বিরুদ্ধে সায়ন্তিকাকে প্রার্থী করল তৃণমূল
Image

বরানগরে সজলের বিরুদ্ধে সায়ন্তিকাকে প্রার্থী করল তৃণমূল

কলকাতা, ২৯ মার্চ, (হি.স.): বাঁকুড়া লোকসভায় প্রার্থী হতে না পেরে অভিমানের কথা প্রকাশ্যে বলে এবং লিখে ফেলেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর অভিমানের দাম পেলেন অভিনেত্রী। বাঁকুড়া লোকসভার বদলে তাঁকে বরাহনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল শাসক তৃণমূল।

বিধায়ক পদ থেকে তাপস রায়ের ইস্তফার কারণে ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। বিজেপি ইতিমধ্যেই বরাহনগর কেন্দ্রে সজল ঘোষকে প্রার্থী করেছে। সেই সজলের বিরুদ্ধেই সায়ন্তিকাকে প্রার্থী করল তৃণমূল।

অনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণার আগেই অবশ্য বরাহনগরে রটে গিয়েছিল, সায়ন্তিকাকে প্রার্থী করা হচ্ছে। স্থানীয় স্তরে তৃণমূলের একটি অংশ তা নিয়ে মৃদুমন্দ ক্ষোভও দেখায়। সিঁথি, টবিন রোড, আলমবাজার-সহ বিভিন্ন এলাকায় পোস্টার পড়ে, ‘আমরা রাজনৈতিক প্রার্থী চাই।’

কেন এমন পোস্টার? বরাহনগরের এক তৃণমূল নেতার কথায়, ‘‘২০২১ সালে বিজেপি এখানে পার্নো মিত্রকে প্রার্থী করেছিল। তখন আমরা বাড়ি বাড়ি গিয়ে বলেছিলাম, সেলিব্রিটিকে ভোট দিলে তাঁকে আর পাওয়া যাবে না। এখন আমরা গিয়ে কী বলব? লোকে তো সেই কথাগুলো আমাদেরই বলবে!’’

আগামী ১ জুন ওই আসনে ভোটগ্রহণ। ফল ঘোষণা লোকসভার ফল ঘোষণার দিন, ৪ জুন।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top