News Flash

  • Home
  • প্রধান খবর
  • রেখার সমর্থনে বসিরহাটে পদযাত্রা শুভেন্দু অধিকারীর
Image

রেখার সমর্থনে বসিরহাটে পদযাত্রা শুভেন্দু অধিকারীর

উত্তর ২৪ পরগনা, ২৯ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাটে কেন্দ্রে পদ্ম শিবিরের টিকিট পেয়েছেন সন্দেশখালির ”প্রতিবাদী” মুখ রেখা পাত্র ৷ এই প্রার্থীর সমর্থনে শুক্রবার বসিরহাটে পদযাত্রা করলেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন বসিরহাটের মৈত্রবাগান থেকে বোটঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রায় অংশ নিলেন। এই পদযাত্রায় সামিল হন বিজেপির অসংখ্য কর্মী-সমর্থক। উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী রেখাও। পদযাত্রা শেষে আয়োজিত হয় এক পথসভা।

এই কেন্দ্রেই তৃণমূল সাংসদ ছিলেন অভিনেত্রী নুসরত জাহান৷ দলের অন্দরে তাঁকে নিয়ে ক্ষোভ থাকায় এবার নির্বাচনী টিকিট পাননি ৷ এইবার বসিরহাট কেন্দ্রে তৃণমূলের ওজনদার প্রার্থী বিধায়ক হাজি নুরুল ইসলাম৷ তাঁর বিপরীতে সন্দেশখালির আন্দোলনের অন‍্যতম মুখ রেখাকে প্রার্থী করে এক প্রকার চমকে দিয়েছে পদ্ম শিবির।

সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের প্রার্থী এই রেখা। আর তিনি যে এই কেন্দ্রকে কতটা গুরুত্ব দিচ্ছেন তা তিনি রেখার সঙ্গে ফোনে কথা বলে স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top