News Flash

  • Home
  • দেশ
  • ৮ এপ্রিল উদ্ধব শিবিরের প্রার্থী অমল কীর্তিকারকে আবার তলব ইডির
Image

৮ এপ্রিল উদ্ধব শিবিরের প্রার্থী অমল কীর্তিকারকে আবার তলব ইডির

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি. স.): উদ্ধব শিবিরের শিবসেনা প্রার্থী অমল কীর্তিকারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁকে আর্থিক দুর্নীতি মামলায় ৮ এপ্রিল তলব করা হয়েছে।

অমল কীর্তিকারকে মুম্বই উত্তর-পশ্চিমের প্রার্থী হিসেবে টিকিট দিয়েছিল শিবসেনার উদ্ধব শিবির। এর আগেও তাঁকে তলব করা হয়েছিল ২৭ মার্চ। যদিও তিনি হাজিরা দেননি। আর্থিক দুর্নীতি মামলায় ফের তাঁকে ৮ এপ্রিল তলব করা হয়েছে। অমলের বাবা গজানন কীর্তিকার মুম্বই উত্তর-পশ্চিমের সাংসদ। ওই আসনেই ভোট লড়ার জন্য তাঁর ছেলের নাম ঘোষণা করেছে শিবসেনার উদ্ধব শিবির।

উল্লেখ্য, করোনার সময় বৃহন্মুম্বই কর্পোরেশন এলাকায় গৃহহীন পরিযায়ী শ্রমিকদের খিচুড়ি বিতরণে অনিয়মের অভিযোগের উঠেছে তাঁর বিরুদ্ধে। শিবসেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত বলেন, প্রার্থীর নাম ঘোষণার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলব আদতে ভয় দেখানোর চেষ্টা।

Releated Posts

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top