News Flash

  • Home
  • দেশ
  • মান্ডিতে জোরদার প্রচারে কঙ্গনা, অভিনেত্রী বললেন বিজেপির জন্য উন্নয়নই প্রধান ইস্যু
Image

মান্ডিতে জোরদার প্রচারে কঙ্গনা, অভিনেত্রী বললেন বিজেপির জন্য উন্নয়নই প্রধান ইস্যু

মান্ডি, ২৯ মার্চ (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডিতে জোরদার প্রচার করলেন ভূমিকন্যা তথা এই লোকসভা আসনের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। শুক্রবার হুড খোলা গাড়িতে চেপে মান্ডিতে রোড-শো করেছেন কঙ্গনা, তাঁকে একঝলক দেখার জন্য রাস্তার দুদিকে উপস্থিতি ছিল বিপুল সংখ্যক মানুষের। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন, দুই হাত জড়ো করে প্রণামও করেন কঙ্গনা।

মান্ডির বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত এদিন বলেছেন, “আপনারা এখানে বিপুল মানুষের সমাগম দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানুষ এসেছে। তাঁরা সকলেই গর্বিত যে মান্ডির মেয়ে, মান্ডির জাতীয়তাবাদী কণ্ঠ এই নির্বাচনে প্রতিনিধিত্ব করবে…বিজেপির কাছে উন্নয়নই প্রধান ইস্যু…মান্ডির মানুষ তাদের হৃদয়ে যা আছে তা দেখাবেন।”

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top