News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনের মুখে মেগা যোগদান, পৃথক দুটি সভায় মোট ২৪৩৫ ভোটার বিজেপিতে
Image

নির্বাচনের মুখে মেগা যোগদান, পৃথক দুটি সভায় মোট ২৪৩৫ ভোটার বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ : লোকসভা নির্বাচনের আগে শাসক দলের উদ্যোগে এক মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বামুটিয়া মণ্ডলের উদ্যোগে। এদিনের এই সভায় ৫৫৬ পরিবারের ২১৭০ জন ভোটার কংগ্রেস ও সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছেন বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের এই জনসভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিত ছিল লক্ষনীয়।

এদিণের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, লোকসভায় বিধানসভা নির্বাচন থেকে কম ভোট পড়ে। এটি কমিউনিস্টদের ষড়যন্ত্র। তারা ক্ষমতার লোভে মানুষকে বিভ্রান্ত করেন বলে অভিযোগ করেন তিনি। তাই সব ধরণের ভয়ভীতি উপেক্ষা করে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দান করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে আজ বিকেলে বড়দোয়ালী মণ্ডলের নির্বাচনী কার্যালয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৯৮ পরিবারের ২৬৫ জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top