News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুত্র ও পুত্রবধূর দ্বারা নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছেড়ে রাস্তায় ঠাই নিলেন বৃদ্ধা মা
Image

পুত্র ও পুত্রবধূর দ্বারা নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছেড়ে রাস্তায় ঠাই নিলেন বৃদ্ধা মা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ মার্চ: ছেলে ও ছেলের বউ এর অত্যাচারে রাস্তায় এক বৃদ্ধ মা। বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চরিলাম পরিমল চৌমুনী এলাকায় এমনই ঘটনা পরিলক্ষিত হল। পুত্র এবং পুত্রবধূর শারীরিক মানসিক নির্যাতনের ফলে বাড়ি ছেড়ে বের হয়ে আশ্রয়ের খোঁজে এক বৃদ্ধা মা উদয়পুর থেকে অজানা পথে হাঁটতে হাঁটতে চলে আসেন চরিলাম পরিমল চৌমুহনি এলাকায়।

বৃহস্পতিবার রাতে বৃদ্ধা মহিলার এই অবস্থা দেখে ওই এলাকার এক ব্যবসায়ী শান্তনু ভৌমিক এই অসহায় বৃদ্ধা মহিলাকে কিছু জিজ্ঞাসা করতেই নিজের পুত্র এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে ব্যবসায়ী সান্তনু ভৌমিক বৃদ্ধা মহিলার চরম কাহিনীর কথা শুনে ওই মহিলাকে নিজের দোকানে বসিয়ে খাবার দেন। এত রাতে এই বৃদ্ধা মহিলাকে নিয়ে কি করবেন সেই দুশ্চিন্তায় শান্তনু ভৌমিক বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর দেয়।

পুলিশের সামনেও কাঁদতে কাঁদতে নিজের আদরের সন্তান লক্ষণ দাস এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন। মহিলার এই চরম কাহিনীর কথা শুনে পুলিশও রীতিমত বাকরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এই অসহায় বৃদ্ধা মহিলাকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায়।পরে সাংবাদিকরা বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানায় খবর নিয়ে জানতে পারে সমস্ত আইনি প্রক্রিয়ার শেষে মহিলাকে উদয়পুর বাগমা ফাঁড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। তবে এদিন চরিলাম পরিমল চৌমুনী এলাকায় বৃদ্ধা মহিলার মুখ থেকে নিজের পুত্র এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা শুনতে পেরে স্থানীয়রা অভিযুক্ত পুত্র এবং পুত্রবধূর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top