News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নাগাল্যান্ডের কিছু জেলায় আরও ৬ মাসের জন্য আফস্পা বলবৎ : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Image

নাগাল্যান্ডের কিছু জেলায় আরও ৬ মাসের জন্য আফস্পা বলবৎ : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামী ১ এপ্রিল থেকে নাগাল্যান্ডের ৫টি জেলার ২১টি থানা এলাকায় এবং আরও আটটি জেলা জুড়ে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা কার্যকর থাকবে বলে জানিয়েছে। বেশ কয়েক বছর ধরে সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে এই আইন বলবৎ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই ওই অঞ্চলগুলিকে উপদ্রুত বলে ঘোষণা করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফস্পা বলবৎ থাকবে আরও ৬ মাস।

যে আটটি জেলায় সর্বত্র এই আইন কার্যকর করা হয়েছে, সেগুলি হল ডিমাপুর, নিউল্যান্ড, চুমৌকেডীমা, মন, কিফিরে, নোক্লাক, ফেক এবং পেরেন। এছাড়াও মোককচুং ও জুনহেবোতো জেলার ছয়টি, কোহিমা জেলার চার, ওখা জেলায় তিন এবং লংলেং জেলায় ১টি থানায়-ও এই আইন বলবৎ থাকবে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top