News Flash

Image

শিবসেনায় যোগদান করলেন অভিনেতা গোবিন্দা

মুম্বই, ২৮ মার্চ (হি. স.): লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে কামব্যাক বলিউড অভিনেতা গোবিন্দার। বৃহস্পতিবার শিন্ডে শিবিরে যোগদান করলেন গোবিন্দা। এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে দলের সদস্যপদ গ্রহণ করলেন গোবিন্দা। সূত্রের খবর, তাঁকে উত্তর-পশ্চিম মুম্বই লোকসভা আসন থেকে প্রার্থী করতে পারে দল।

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে দুবার দেখা করলেন গোবিন্দা ও শিন্ডে। বুধবারই শিন্ডে গোষ্ঠীর মুখপাত্র কৃষ্ণ হেগড়ে গোবিন্দার বাড়ি গিয়ে কথা বলে আসেন। প্রসঙ্গত, এর আগে ২০০৪ সালের লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন গোবিন্দা। সেবার কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে প্রবীণ বিজেপি নেতা রাম নায়েককে হারিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য রাজনীতি এবং কংগ্রেস থেকে সন্ন্যাস নেন এই জনপ্রিয় অভিনেতা।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top