News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি-তে ফিরে আবারও জেড ক্যাটেগরির নিরাপত্তা ফিরে পেলেন অর্জুন সিং
Image

বিজেপি-তে ফিরে আবারও জেড ক্যাটেগরির নিরাপত্তা ফিরে পেলেন অর্জুন সিং

উত্তর ২৪ পরগনা, ২৭ মার্চ (হি.স.) : ফের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বন্দোবস্ত করা হল অর্জুন সিংয়ের। যদিও, বুধবার দুপুর পর্যন্তও সঙ্গে রাজ্য পুলিশের নিরাপত্তা ছিল। অর্জুনবাবু যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন, তখন থেকেই তিনি রাজ্য পুলিশের নিরাপত্তা পেয়ে আসছিলেন।

আগে বিজেপিতে থাকাকালীন তিনি যেমন জেড ক্যাটেগরির নিরাপত্তা পেতেন, এখন দলে ফিরে আবারও সেই জেড ক্যাটেগরির নিরাপত্তা ফিরে পেলেন তিনি।

এবার পদ্মে ফিরতে না ফিরতেই ফের একবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে থাকবেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। জানা যাচ্ছে আপাতত, ৬ জন জওয়ান অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পরবর্তী সময়ে এই ফোর্স বেড়ে যাবে বলে জানা যাচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থায় নতুন এই পরিবর্তনের কথা স্বীকার করেছেন অর্জুন সিংও। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী বলেন, ‘জেড ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা আগেও ছিল। এখন আবার এসেছে। কেন্দ্রীয় সরকার আবার নিরাপত্তা দিয়েছে। জেড ক্যাটেগরিতে যতজন থাকেন, ততজন থাকবেন।’

লোকসভা ভোটের মুখে সদ্য বিজেপিতে ফেরা অর্জুন সিংয়ের প্রথমে নির্বাচনের টিকিট প্রাপ্তি, তারপর আবার আগের মতো জেড ক্যাটেগরির নিরাপত্তা ফিরে পাওয়া স্বাভাবিকভাবেই নতুন মাত্রা যোগ করল শিল্পাঞ্চলের রাজনীতিতে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top