News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিনক্ষন পরিবর্তন, আগামী ১ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডি জোটের প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন: জীতেন্দ্র চৌধুরী
Image

দিনক্ষন পরিবর্তন, আগামী ১ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডি জোটের প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন: জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়নপত্র দাখিল করার দিনক্ষণ পরিবর্তন করেছে ইন্ডি জোট। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং আগামী ২৮ মার্চ মনোনয়নপত্র জমা দেবে, এমনটাই কথা ছিল। তবে বিজেপি দলও একই দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছে। ফলে ধলাইয়ে ছোট জায়গার দরুন বিভিন্ন সমস্যা হতে পারে, তা বিবেচনা করে এই দিনক্ষন পরিবর্তন করে ১লা এপ্রিল করা হয়েছে। এদিন একই ভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় ইন্ডি জোটের সমর্থনকারীদের উপস্থিতিতে এই মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের রাজ্য শাখার ৮ টি রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে আগামীদিনের বিভিন্ন কর্মসূচী স্থির করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বিধায়ক বলেন, মনোনয়ন পত্র জমার অনুষ্ঠানে বিজেপি অর্ধেক জনগণকে ইচ্ছার বিরুদ্ধে এনেছে। তাই তাদের মধ্যে কোনো উৎসাহ ছিল না। কিন্তু ইন্ডি জোটের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল বলে দাবী করেছেন তিনি। বিধায়ক আরও বলেন, প্রশাসনের তরফে অনুমতি না দেওয়ায় সর্ব ভারতীয় নেতৃত্ব কানিইয়া কুয়ার আসতে পারেননি তবে খুব তাড়াতাড়ি তিনি নির্বাচনী প্রচারে রাজ্যে অংশ নেবেন বলে ফের দাবী করেছেন সুদীপ রায় বর্মণ। পাশাপাশি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরাও রাজ্যে প্রচারে আসবেন বলে এদিন জানিয়েছেন তিনি। এছাড়াও প্রতিটি মহকুমা ও বিধানসভা এলাকাতেই ইন্ডি জোটের সমর্থনে এক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও এদিন জানিয়েছেন নেতৃত্বরা।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top