News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলাশাসকদের  ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Image

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলাশাসকদের  ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ:অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু সাধারণ নাগরিক। কয়েকদিন আগের শিলাবৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের অর্থ লুটেপুটে খেতে সচেষ্ট হয়ে উঠেছে একদল স্বার্থান্বেষী ব্যবসায়ী।

এমনই খবর গেছে রাজ্য সরকারের কাছে। আর এবার তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা।

নিজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন  শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের টিনের ছাউনি নষ্ট হয়ে গেছে। তারা টিন কিনতে গেলে দেখা যায় একাংশ অসাধু ব্যবসায়ী টিনের নির্ধারিত মূল্য থেকে বেশি অর্থ নিচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্তক্রমে দ্যা ডিজেস্টার ম্যানেজমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে সরকারবদ্ধ পরিকর। কোন ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্তদের থেকে অতিরিক্ত অর্থলুটার চেষ্টা না করেন।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top