News Flash

  • Home
  • খেলা
  • সুপার : ফিরতি লিগেও ইউনাইটেড ফ্রেন্ডসকে হারালো স্ফুলিঙ্গ ক্লাব
Image

সুপার : ফিরতি লিগেও ইউনাইটেড ফ্রেন্ডসকে হারালো স্ফুলিঙ্গ ক্লাব

ইউনাটেড ফ্রেন্ডস-‌১৮৯

স্ফুলিঙ্গ-‌১৯২/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জে সি সি-‌র পর স্ফুলিঙ্গ ক্লাব। সুবিধে পাইয়ে দিলো সংহতি ক্লাবকে। গুরুত্বপূর্ণ ম্যাচে ইউনাটেড ফ্রেন্ডসকে পরাজিত করে। মঙ্গলবার পরাজিত হওয়ায় ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গেলো ইউনাটেড ফ্রেন্ডস। সমসংখ্যক ম্যাচ খেলে সংহতি ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। স্ফুলিঙ্গ ৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে রান রেটে আপাতত তৃতীয় স্থানে রয়েছে। মঙ্গলবার স্ফুলিঙ্গ ৪ উইকেটে পরাজিত করে ইউনাটেড ফ্রেন্ডসকে। ইউনাটেড ফ্রেন্ডসের গড়া ১৮৯ রানের জবাবে স্ফুলিঙ্গ ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের দ্বৈপায়ন ভট্টাচার্য ৫ উইকেট নিয়েছেন। সকালে টসে জয়লাভ করে তেজশ্বী জশোয়ালের দুরন্ত ব্যাটিংয়ে ইউনাটেড ফ্রেন্ডস ১৮৯ রান করতে সক্ষম হয়। দুরন্ত ব্যাট করলেও দুর্ভাগ্য তেজশ্বী-‌র। ৯৭ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ রান করে দ্বৈপায়ন ভট্টাচার্য-‌র বলে অজয় সরকারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। তেজশ্বী ছাড়া অভিজিৎ সরকার ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, নবারূণ চক্রবর্তী ৩৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯, অঙ্কিত প্রতাপ সিং ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অভিজিৎ দেববর্মা ৪১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন।  স্ফুলিঙ্গের পক্ষে দ্বৈপায়ন ভট্টাচার্য ৫৪ রানে ৫ টি, বৈভব পাল ৩৪ রানে ৩ টি এবং অপূর্ব বিশ্বাস ৩৪ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে স্ফুলিঙ্গ ক্লাব ৪৫.‌৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।দলের পক্ষে সাগর শর্মা ৬৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪, বাবুল দে ৬৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪২, সম্রাট সিনহা ১৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩০,অজয় সরকার ৫০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ (‌অপ:‌) এবং শচীন শর্মা ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌ ২৪ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে সন্দীপ সরকার ২২ রানে ৩টি এবং ঋত্বিক শ্রীবাস্তব ৩০ রানে ২ টি উইকেট দখল করেন।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top