News Flash

  • Home
  • দেশ
  • মৃত আরও একজন, গার্ডেনরিচকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২
Image

মৃত আরও একজন, গার্ডেনরিচকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২

কলকাতা, ২৪ মার্চ (হি. স.): গার্ডেনরিচকাণ্ডে মৃত্যু হল আরও একজনের। মৃত ৮৫ বছরের মারিয়াম বিবি। এনিয়ে এই বহুতল বিপর্যয়ে প্রাণ হারালেন ১২ জন। এখনও তিনজনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। জানা গেছে, বৃদ্ধাকে শনিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। এও জানা গেছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে বৃদ্ধাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে।
উল্লেখ্য, গার্ডেনরিচের এক নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় বহুতলের ভগ্নস্তূপ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয়। প্রথমে মৃতের সংখ্যা ২ শোনা গিয়েছিল। তারপর ক্রমেই বেড়েছে সংখ্যা।
গার্ডেনরিচকাণ্ডকে সামনে রেখে বিভিন্ন মহলে প্রশাসন ও পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখে পড়েছেন ওয়ার্ডের জনপ্রতিনিধির ভূমিকাও। কলকাতা পুরনিগম এসওপি তৈরি করেছে। পুরবিল্ডিং আইনের সঙ্গে যুক্ত করা হচ্ছে কলকাতা পুলিশের ফৌজদারি আইনও। বহুতল বিপর্যয় নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা পুরনিগম।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top