News Flash

  • Home
  • খেলা
  • মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে রঞ্জি ট্রফি জয়ী ক্রিকেটারদের ১০০ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা
Image

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে রঞ্জি ট্রফি জয়ী ক্রিকেটারদের ১০০ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা

মুম্বই, ২৪ মার্চ (হি.স.): সম্প্রতি ৪২তম রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এর জন্য খেলোয়াড়দের উৎসাহিত করতে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন রঞ্জি ট্রফি জয়ী ক্রিকেটারদের ১০০ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা করলো।
এই ঘোষণার পর এক মরসুমে একজন ক্রিকেটারের আয় দ্বিগুণ হতে পারে। বিসিসিআইয়ের নিয়ম আছে, ৪০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররা দিনের খেলার জন্য ৬০ হাজার টাকা পান। আর ২১-৪০টি ম্যাচ খেলেছেন তাঁরা ৫০ হাজার টাকা এবং ২০টির কম ম্যাচ খেলেছে এমন ক্রিকেটাররা দিনে ৪০ হাজার টাকা পান।
এই মাসের শুরুতেই রঞ্জি ট্রফি জয়ী দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। যা বিসিসিআইয়ের পুরস্কার থেকেও বেশি। আইপিএল চুক্তি নেই এমন ক্রিকেটাররা উপকৃত হবেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই ঘোষণার পর।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে বলেছেন, ‘রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটারদের ভালো আয় হওয়া উচিৎ। সেদিকে গুরুত্ব দিয়েই আমরা খেলোয়াড়দের আয় বাড়াচ্ছি।’

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top