দাসপুর, ২৪ মার্চ (হি. স.): দাসপুরের একটি গুরুত্বপূর্ণ কাঠের সাঁকোর ভয়াবহ পরিস্থিতি, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বারে বারে প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। এমনটাই অভিযোগ স্থানীয়দের। দ্রুত সাঁকো মেরামতের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের পাইকান বোয়ালিয়া এলাকায় ভসড়া খালের উপর অবস্থিত দীর্ঘদিন ধরেই বেহাল কাঠের সাঁকো। দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েক হাজার মানুষ দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল কাঠের সেতুর বেহাল অবস্থা নিয়ে চরম ভোগান্তিতে ভুগছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই সাঁকো দিয়ে প্রতিদিন হাজারও মানুষ পারাপার করে। এমনকি বাচ্চাদের স্কুল যেতে গেলেও এই সাঁকো দিয়েই পারাপার করতে হয়। সেতুর মধ্যে থাকা বিভিন্ন জায়গা থেকে উঠে গিয়েছে কাঠের পাটাতন। খালের একপ্রান্তে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গোপালহাজরা, সাহারাজপুর, চকগোপাল, অন্যদিকে ওপর প্রান্তে রয়েছে দাসপুরের পাইকানবোয়ালিয়া।
অভিযোগ, বিপদের ঝুঁকি নিয়ে যেতে হয় প্রত্যেককেই। কয়েকদিন আগেই এই কাঠের সাঁকো পার হতে গিয়ে পড়ে গিয়ে আহত হয় এক শিশু। আগেও সাঁকো পারাপার করতে গিয়ে একাধিক গ্রামবাসী জখম হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন।

মেদিনীপুরে সাঁকো মেরামতির দাবিতে পথ অবরোধ, স্থানীয়দের বিক্ষোভ
Tags:
Releated Posts
কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক
কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…
দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই
শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…
১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…
গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…


















