News Flash

  • Home
  • দেশ
  • অরবিন্দ কেজরিওয়াল সমস্ত নৈতিকতা হারিয়ে ফেলেছেন : গিরিরাজ সিং
Image

অরবিন্দ কেজরিওয়াল সমস্ত নৈতিকতা হারিয়ে ফেলেছেন : গিরিরাজ সিং

বেগুসরাই, ২৪ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল সমস্ত নৈতিকতা হারিয়ে ফেলেছেন। আন্না হাজারের সঙ্গে আন্দোলন করার সময় তিনি নৈতিকতাকে কাঁদাতেন, এবং এখন তিনি বলছেন এমন কোনও আইন নেই যা তাঁকে জেল থেকে সরকার চালাতে নিষেধ করে।… হেমন্ত সোরেনের কাছ থেকে তাঁর শিক্ষা নেওয়া উচিত।”
উল্লেখ্য, জেল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকার চালাবেন তা আগেই ঘোষণা করেছিল আম আদমি পার্টি (আপ)। আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা দাবি করেছিলেন, কোনও মতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না কেজরিওয়াল। সেই মতোই রবিবার ইডি হেফাজতে বসেই সরকারি কাজ সারলেন তিনি। ইডি হেফাজতে বসে প্রথম নির্দেশ জারি করলেন তিনি জল দফতরকে একটি আদেশ জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ভারতের ইতিহাসে এমন ঘটনা প্রথম।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top