News Flash

  • Home
  • দেশ
  • ফের উত্তপ্ত সন্দেশখালি, রাস্তার উপর টায়ার চালিয়ে বিক্ষোভ বামফ্রন্টের
Image

ফের উত্তপ্ত সন্দেশখালি, রাস্তার উপর টায়ার চালিয়ে বিক্ষোভ বামফ্রন্টের

উত্তর ২৪ পরগনা, ২৪ মার্চ (হি.স): ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি। জমি ফেরত ও ১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক ইস্যুতে বিক্ষোভে সামিল হল বামফ্রন্ট। তারা প্রথমে দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ দেখতে থাকে। পরে সন্দেশখালি সেহারা বাজারে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সভা করতে শুরু করে। ঘটনাস্থলে পুলিশ এসে আগুন নিভিয়ে দেয়। কিন্তু তারপরেও তাদের বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে।
রবিবারের বিক্ষোভে গ্রামের মহিলারাও সামিল হয়। তাদের বক্তব্য, সন্দেশখালিতে শেখ শাহজাহান, শিবু হাজরা ও উত্তম সর্দাররা যেভাবে জমি দখল করেছে সেই জমি অবিলম্বে ফেরত দিতে হবে। পাশাপাশি ১০০ দিনের কাজের টাকাও দিতে হবে। তাদের অর্থনৈতিক অবস্থা বেহাল হয়ে পড়েছে। রাজ্য সরকার অবিলম্বে ব্যাবস্থা গ্রহণ করুক। এদিকে, বিজেপির পক্ষ থেকে স্থানীয় মানুষদের সাহায্যার্থে অভিযোগ সেল খোলা হয়েছে। সেখানেও বহু মানুষ প্রতিদিন নিজেদের অভিযোগ জানাচ্ছেন। যার নেতৃত্বে রয়েছেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top