News Flash

  • Home
  • দিনের খবর
  • খড়গপুর এলাকার ধানখেতে উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ
Image

খড়গপুর এলাকার ধানখেতে উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ

পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ (হি.স.) : শনিবার খড়গপুর এলাকার ধানখেত থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ করেছে মৃতের পরিবারের সদস্যরা। তবে খুনের অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের শাসকদল।

মৃতের নাম শান্তনু ঘোড়াই (৩২)। খড়গপুর লোকাল থানার অন্তর্গত পপড়আড়া গ্রাম পঞ্চায়েতের বাড়বাসি এলাকার বাসিন্দা। বিজেপি কর্মী বলেই পরিচিত তিনি। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন শান্তনু। তার পর আর বাড়ি ফেরেননি। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা দেখেন, ধান জমিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বিজেপি কর্মী। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়গপুর লোকাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কী ভাবে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top