News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসে যাচ্ছেন না সদানন্দ গৌড়া, বললেন মোদীজির ফের প্রধানমন্ত্রী হওয়া উচিত
Image

কংগ্রেসে যাচ্ছেন না সদানন্দ গৌড়া, বললেন মোদীজির ফের প্রধানমন্ত্রী হওয়া উচিত

বেঙ্গালুরু, ২১ মার্চ (হি.স.): কংগ্রেসে যাচ্ছেন না কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া। তিনি বিজেপিতেই থাকছেন। একইসঙ্গে বলেছেন, মোদীজির ফের প্রধানমন্ত্রী হওয়া উচিত। সদানন্দ গৌড়া এটাও জানিয়েছেন যে, কংগ্রেসে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বেঙ্গালুরু উত্তর লোকসভা আসনের টিকিট পাননি সদানন্দ গৌড়া, এরপরই গুঞ্জন শুরু হয়, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি।

কিন্তু, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া বলেছেন, “আমার জায়গায় অন্য কাউকে নির্বাচনী টিকিট (বেঙ্গালুরু উত্তর আসন থেকে) দেওয়ায় আমি হতাশ। হ্যাঁ, আমাকে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি কংগ্রেসে যোগ দেব না। নরেন্দ্র মোদীর আবার প্রধানমন্ত্রী হওয়া উচিত।”

উল্লেখ্য, বেঙ্গালুরু উত্তরের দু’বারের সাংসদ সদানন্দকে এ বার টিকিট দেয়নি বিজেপি। সেখানে প্রার্থী করা হয়েছে আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শোভা করান্দলাজেকে। তার পরেই সোমবার বিজেপি ছাড়ার ‘বার্তা’ দিয়েছিলেন ৭১ বছরের নেতা। কিন্তু, বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, বিজেপি ছাড়ার কোনও প্রশ্নই নেই।

Releated Posts

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি…

ByByNews Desk Aug 22, 2026

সন্দেশখালিতে বিজেপি নেতার বাড়িতে গুলি, উত্তেজনা

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি-১ ব্লকের নাজাত গ্রামে শনিবার স্থানীয় বিজেপি নেতা জুম্মান…

ByByNews Desk Aug 22, 2026

বাংলার পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে…

ByByNews Desk Aug 22, 2026

‘ছব্বান্নি’ কটাক্ষ ঘিরে অখিলেশ-জয়ন্ত সংঘাত তীব্র, ক্ষমা চাওয়ার দাবি মায়াবতীর

লখনউ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশে ‘ছব্বান্নি’ কটাক্ষকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোক…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top