News Flash

  • Home
  • প্রধান খবর
  • হোয়াট্‌সঅ্যাপে ‘বিকশিত ভারত’-এর বার্তা আর নয়, কেন্দ্রকে নির্দেশ নির্বাচন কমিশনের
Image

হোয়াট্‌সঅ্যাপে ‘বিকশিত ভারত’-এর বার্তা আর নয়, কেন্দ্রকে নির্দেশ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): মোবাইল ফোনে ‘বিকশিত ভারত’ নিয়ে বার্তা পাঠানো অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বন্ধ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি জারি থাকার সময় হোয়াট্‌সঅ্যাপে এমন বার্তা যাতে আর দেওয়া না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এই মর্মে কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রককে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মোদী সরকারের ওই বার্তা নিয়ে তৃণমূল-সহ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল সরব হওয়ার পরেই কমিশনের এই পদক্ষেপ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তাতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ নির্বাচনী আচরণবিধি জারির আগে ‘বিকশিত ভারত’ সংক্রান্ত বার্তা হোয়াট্‌সঅ্যাপে পাঠানো হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত কারণ এবং ইন্টারনেট পরিষেবার সীমাবদ্ধতার কারণে সেই বার্তা অনেক দেরিতে নাগরিকদের মোবাইলে প্রবেশ করছে। নির্বাচনী আচরণবিধি জারির পরে এখনও সেই বার্তা পাচ্ছেন নাগরিকদের একাংশ। কমিশনের তরফে চিঠিতে আরও বলা হয়েছে, এই বার্তা পাঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। এই নিয়ে অভিযোগ আসছে কমিশনের কাছে। এখন যেহেতু নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে, সে কারণে এই বার্তা আর পাঠানো যাবে না। দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে।

Releated Posts

‘নারী কারও সম্পত্তি নন, তাঁরা নিজেদেরই’, ‘মনুস্মৃতি মানসিকতা’ নিয়ে রাহুলের তীব্র আক্রমণ

পুনে, ২২ আগস্ট (আইএএনএস): নারীরাই দেশের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করে পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর তীব্র সমালোচনা করলেন…

ByBySandeep Biswas Aug 22, 2026

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026

রাজস্থানের স্কুলের বেহাল দশা নিয়ে জবাবদিহি চায় সিজেপি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ খারিজ

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করল সিজেপি। সংগঠনের মুখপাত্র…

ByByNews Desk Aug 22, 2026

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top