News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার মন্ত্রী সুশান্তের
Image

পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার মন্ত্রী সুশান্তের

আগরতলা, ২১ মার্চ : লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মন্ত্রী সুশান্ত চৌধুরী ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রাণীরবাজার এলাকার বাড়ি বাড়ি ভোট প্রচার জোর কদমে চালিয়েছেন।

এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী , অন্যান্য জায়গার মতো এই এলাকায় বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। প্রত্যেক জনগণ চাইছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই হোক। কারণ, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশ উন্নয়নের দিকে আরও এগিয়ে যাবে।

এদিন তিনি আশা প্রকাশ করে বলেন, রেকর্ড ভোটে ৪০০ বেশি আসনে নরেন্দ্র মোদী জয়লাভ করবেন। তেমনি ত্রিপুরার দুইটি লোকসভা আসনে পদ্ম ফুলভোটে রেকর্ড মার্জিনে জয়লাভ করবেন দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

ভোটারদের বক্তব্য, সমস্ত দিক বিবেচনা করে ভোট বাক্সে মত প্রকাশ করা হবে। এদিকে, আজ বিজেপি প্রার্থীর ভোট প্রচারে দলীয় সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top