News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রিহাব সেন্টারে যুবকের মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Image

রিহাব সেন্টারে যুবকের মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ : ফের এক যুবকের মৃত্যু হয়েছে রাজ্যের এক রিহাব সেন্টারে। মৃত যুবকের নাম তাপস রঞ্জন পাল(২২)। তার বাড়ি তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায়। ডুকলীস্থিত সানরাইজ ফাউন্ডেশনের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। উল্লেখ্য এর আগের এধরনের অভিযোগ উঠেছে এই ফাউন্ডেশনের বিরুদ্ধে।

ঘটনার বিবরণে মৃত যুবকের মা জানিয়েছেন, গত দেড় বছর আগে তাপসকে রিহাব সেন্টারে পাঠানো হয়েছিল। তাদের দাবী, বিভিন্ন বিষয়ে সে প্রায়শই বায়না করত। তার কথা না মানলে সে মা-বাবা ও পরিজনদের মারধর পর্যন্ত করত। এতটাই উত্তেজিত হয়ে পড়ত সে। তাই তাঁকে সুস্থ করার জন্য প্রায় দেড় বছর আগে তাঁকে এই রিহাব সেন্টারে পাঠানো হয়েছিল। প্রতিমাসে যাবতীয় খবর পরিবারের সদস্যরা চালিয়ে যেতেন বলে জানিয়েছেন।

 কিন্তু গতকাল রাতে হঠাৎ করেই রিহাব সেন্টার থেকে তার বাড়িতে ফোন করে জানানো হয় তাপসের ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা। কিন্তু বৃহস্পতিবার সকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবক। কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার পরিবারের দাবী সে সুস্থ ছিল, রিহাব সেন্টারের গাফিলতিতেই মৃত্যু হয়েছে তার। যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা।

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top